Type Here to Get Search Results !

জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে এক কিশোরীকে তুলে নিয়ে গেলো চিতা

 জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে এক কিশোরীকে তুলে নিয়ে গেলো চিতা 



   উত্তরবঙ্গের চা-বাগান অঞ্চলে চিতা ও মানুষের খেলা অনেক দিনের। জঙ্গল থেকে বের হয়ে হামেশাই চিতা চলে আসে লোকালয়ে। রবিবার সকালে তেমনই এক ঘটনায় প্রাণ গেলো ১২ বছর বয়সী এক কিশোরীর। 

ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা বস্তিতে। পরে জঙ্গল থেকে ওই কিশোরীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লীলাবতী গোয়ালা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে বাড়ির উঠোনে বসেছিলেন কিশোরী। সেই সময় আচমকা এক চিতা বাঘ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন বাড়ির উঠোনে বসেছিল লীলাবতী বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মুহূর্তে এলাকার মানুষ লাঠি, বাঁশ নিয়ে ছুটে যায় জঙ্গলে। কিন্তু ততক্ষন সব শেষ।


  দীর্ঘ খোঁজাখুঁজির পর রক্তাক্ত মৃত অবস্থায় উদ্ধার হয় কিশোরী। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে খুনিয়া রেঞ্জের আধিকারিক এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা।ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশও। মৃতদেহ আটকে বন কর্মীদের ঘিরে চলছে বিক্ষোভ। এরপর প্রশাসনের তরফে এলাকাবাসীর সঙ্গে কথা বলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। পরে তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.