Type Here to Get Search Results !

আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে। দুই বঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।

 আজকের আবহাওয়া 


আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে। দুই বঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। 



  আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আজও সেই সম্ভাবনা থাকছে। আজ রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। কলকাতা সহ বেশ কয়েক জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বৃষ্টি হবে কলকাতাতেও। তবে কোথাওই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার দাপট থাকতে পারে। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টি চলবে। তবে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে অধিক বৃষ্টি জারি থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ২৪ অক্টোবর পর্যন্ত। নতুন সপ্তাহে অধিক বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফুঁসচে জোড়া নিম্নচাপ। যার প্রভাবে আগামী সপ্তাহে বাংলার ফের দুর্যোগের সম্ভাবনা। 


  অন্যদিকে উত্তরে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায়ও হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.