Type Here to Get Search Results !

ঢাকুরিয়া সারস্বত সম্মিলনীর এবারের থিম 'দেহরথ'

 ঢাকুরিয়া সারস্বত সম্মিলনীর এবারের থিম 'দেহরথ' 



  ঢাকুরিয়া সারস্বত সম্মিলনী এবার করতে চলেছে ৪৮ তম বার্ষিকী পূজা। দক্ষিণ কলকাতার একটি অন্যতম পুজো এটি। এই পুজো কমিটির সম্পাদক সৌম্য দাস বলেন, তারা আগে সাবেকিয়ানাধৰ্মী পুজো করতেন। গত কয়েক বছর ধরে তারা থিমের পুজো করছেন। তাদের এবারের পুজোর থিম 'দেহরথ।'


  সম্পাদক সেই থিমের ব্যাখ্যা দিয়ে বলেন, মন্ডপের সামনেই থাকবে একটা বড়ো 'রথ', আর তার মধ্যে থাকবে একটা গোলক, যাকে আমরা হৃদয় বলে কল্পনা করতে পাড়ি। সেই হৃদয় হলো আসলে মা দুর্গা - যিনি সমস্ত বিশ্বকে পরিচানলা করেন।


  সম্পাদক আরও বলেন, প্রভু জগন্নাথের রথে আছে ২০৬টি কাঠ, তেমনই আমাদের শরীরেও আছে ২০৬টি হাড়। এটা আসলে একটা প্রতীক। আর সব কিছুর কেন্দ্রে যে গোলক তা আমাদের হৃদয়। সেই হৃদয়েই বাস করেন দেবী দুর্গা। এ বছর ওই পুজোর থিম শিল্পী অভিক বড়াল, প্রতিমা শিল্পী কৌশিক পাল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.