Type Here to Get Search Results !

নীলরতন মেডিক্যাল কলেজে ছাদের চাঙড় ভেঙে পড়ছে

 নীলরতন মেডিক্যাল কলেজে ছাদের চাঙড় ভেঙে পড়ছে


 


   আর জি কর কাণ্ডের পরেই জুনিয়র ডাক্তারদের আন্দোলকে কেন্দ্র করেই সামনে এসেছে সরকারি স্বাস্থ্য দপ্তরের দুর্দাশার কথা। এর বিরুদ্ধেই ১০ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারেরা বেসেছেন আনশন আন্দোলনে। এরই মধ্যে সামনে ও নীলরতন হাসপাতালের বিল্ডিংয়ের দৈন্য দশা। সেখানকার ভয়াবহ ছবি উঠে এল ক্যামেরায়। অ্যাকাডেমি বিল্ডিং-এর ছেলেদের বাথরুমে গেলেই দেখা যাবে এই ছবি। একে একে চাঙড় খসে পড়ছে। ছাদের ছবিই বলে দিচ্ছে এই অবস্থা একদিনে হয়নি। একতলার বয়েজ কমনরুমের পাশেই রয়েছে এই বাথরুম। যেভাবে ছাদের অংশ খসে পড়ছে, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের বক্তব্য বহুদিন ধরেই এই নিয়ে তারা কর্তৃপক্ষকে জানিয়েছে। কিন্তু কর্তৃপক্ষের বিশেষ হেলদোল নেই।


  জুনিয়র ডাক্তারেরা বলেন, এর বিরুদ্ধেই তো তাদের আন্দোলন। দিনের পর দিন হাসপাতালের অব্যবস্থা, চিকিৎসকদের নিরাপত্তার অভাব নিয়ে লড়াই করছেন তাঁরা। এনআরএস-এর এই ছবি দেখে সরব হলেন আন্দোলনরত চিকিৎসকেরাও। 

আন্দোলনরত চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, ‘সরকার যে উন্নয়নের কথা বলছে, তার সঙ্গে বাস্তবের মিল পাওয়া যাচ্ছে না।' এই মুহূর্তে সমস্ত সরকারি হাসপাতালের বিল্ডিংকে ঠিক করতে হবে। তা নাহলে যেকোনো দিন বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.