Type Here to Get Search Results !

টিটাগড় থানার সামনে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

 টিটাগড় থানার সামনে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি 



    রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে শনিবার সকাল ১১টা থেকেই জাতীয় কংগ্রেসের ডাকে টিটাগড় থানার সামনে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্তর্গত বারাকপুর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে এই কর্মসূচি। বাংলা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ঘুমন্ত প্রদেশ কংগ্রেস আবার আন্দোলন কর্মসূচিতে নেমেছে। 


  আজকের এই বিক্ষোভ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন বারাকপুর শহর কংগ্রেস কমিটির সভাপতি শম্ভু দাস। স্থানীয় কংগ্রেসের সমস্ত নেতা কর্মী সহ প্রদেশ কংগ্রেসের অনেক নেতা আজকের কর্মসূচিতে অংশ নেন। বেশ কিছু সময়ের জন্য বিটিরোড অবরুদ্ধ হয়ে পরে। পরে পুলিশ ওই জায়গা ওয়ান ওয়ে করে বিটিরোডে গাড়ি চলাচল শুরু করে। সভাস্থল থেকে আর জি কর কাণ্ডের প্রতি ধিক্কার জানিয়ে শ্লোগান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.