সিউড়িতে ইটভাটা থেকে অজগর উদ্ধার
সিউড়ির জোকা ইটভাটা থেকে একটি নির্বিষ অজগর সাপ উদ্ধার করা হয়৷ সেটি উদ্ধার করেন সিউড়ি অজয়পুর হাইস্কুলের শিক্ষক তথা সর্প বিশারদ ও পরিবেশপ্রেমী দীনবন্ধু বিশ্বাস৷ সাপটি ইটভাটার কাছে চলে আসায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন৷ তাঁরা দ্রুত খবর দেন দীনবন্ধু বাবুকে৷ কয়েকজন ছাত্রও ফোন করে জানান তাঁকে৷ এরপর তিনি সেখানে দ্রুত পৌঁছে যান ও অজগরটি উদ্ধার করেন৷ তারপর বন দফতরের সহযোগিতায় সাপটিকে আজ অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়৷ সর্বশেষ পাওয়া খবরে এমনটাই জানা গিয়েছে৷ দীনবন্ধু বাবু এক প্রশ্নের উত্তরে জানান, এটি তাঁর ৫২ তম অজগর উদ্ধার ৷ যা বেশ কিছুটা রেকর্ড সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকে৷(বীরভূমের সিউড়ি থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
