কাঁকুড়গাছি যুবক বৃন্দের পুজোর এবারের থিম -'রূপকার'
গত বেশ কয়েক বছর ধরেই 'থিমপুজো' শব্দটা সামনে এসেছে। আসল কথা হলো, প্রতিমা ট্রাডিশনাল হলেও অন্যান্য সজ্জার মধ্য দিয়ে একটা সামাজিক বার্তা দেওয়াই থিম পুজোর লক্ষ্য। কাঁকুড়গাছি যুবকবৃন্দের পুজো চিরকাল মানুষের ভালোবাসা পায়। এবারের তাদের থিম 'রূপকার'। ক্লাব সদস্যরা জানান, তারা মূলত দরজা শিল্পীদের জীবনের কাহিনী এখানে তুলে ধারবেন। তারা আরও বলেন, আর জি কর কাণ্ডের অভয়াকে নিয়ে তাদের একটা বার্তা থাকবে। তাদের বিশ্বাস এ বছর অনেক বেশি মানুষের ঢল নামবে এই পুজো মন্ডপে।
পুজোর থিম শিল্পী পাপাই সাঁতরা বলেন, রূপকার বলতে আমরা সেই সম্প্রদায়কে বুঝিয়েছি যাঁরা দেবী দুর্গা সহ সমস্ত মানুষকে বস্ত্র দিয়ে সাজিয়ে তোলেন - অর্থাৎ দরজি সম্প্রদায়। তারাই মানুষের জন্য নতুন জামা-কাপড় বানিয়ে দেয়। এই মঞ্চে তাঁদের ব্যবহার করা বিভিন্ন যন্ত্র যেমন থাকবে, তেমনই থাকবে প্রচুর নতুন জামা কাপড়। তাদের ইচ্ছা পুজোর শেষে সেই জামা কাপড়গুলো দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া । তিনি বলেন, দর্শকদের উদ্দেশ্যে তাদের একটা বার্তা থাকবে, তারা যেভাবে নিজের সন্তানদের সাজিয়ে তোলোনা, সেভাবেই যেন সমাজের গরিব বস্ত্রহীন বাচ্চাদের সাজিয়ে তারাও যেন হয়ে উঠতে পারে 'রূপকার।'
