লাইভ স্টাইল নিউজ
বগলের কালো দাগ তুলতে কয়েকটি ঘরোয়া পদ্ধতি
পুজোর সামনে নিজেকে সুন্দর করে তুলতে সকলেই চায়। এখন অনেকের ক্ষেত্রে একটা বড়ো সমস্যা হলো বগলে কালো দাগ। তাই তা নিয়ে আপনাকে চিন্তামুক্ত করতে ত্বক বিশেষজ্ঞারা কয়েকটি পরামর্শ দিছেন।
১) কেসর- কেসরের মধ্যে স্বাভাবিক উপায়ে ত্বকের রঙ হালকা করার গুণ রয়েছে। যেকোনও হালকা লোশন ২ টেবিল চামচ নিয়ে এক চিমটি কেসর মেশান। ভাল করে মিশিয়ে নিয়ে কালো ছোপ ধরা অংশে লাগিয়ে নিন। শুধু কালো ছোপ দূর হবে না, দুর্গন্ধও কমাতে পারে কেসর।
২) আপেল- আপেল থেঁতো করে যদি নিয়মিত বাহুমূলে লাগাতে পারেন তবে অবশ্যই কমবে কালো ছোপ। কমবে দুর্গন্ধও। আপেলের মধ্যে থাকা AHA দূর জীবানু ও ব্যাকটেরিয়া রুখে কালো ছোপ দূর করতে পারে।
৩) কমলার খোসা- ব্লিচ করে ত্বকের রঙ হালকা করার উপাদান সাইট্রিক অ্যাসিড রয়েছে কমলার খোসার মধ্যে। ৩ থেকে ৪ দিন রোদে রেখে কমলার খোসা শুকিয়ে নিন। ২ টেবিল চামচ শুকনো খোসা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে বগলের কালো হয়ে যাওয়া অংশে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
৪) লেবু- ব্লিচ হিসেবে লেবুর উপকারিতা কারও অজানা নয়। প্রতিদিন বগলে লেবু ঘষলে কালো ছোপ দূর হবে। তবে লেবুর প্রভাবে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই লেবু লাগানোর পর বডি লোশন বা ময়শ্চারাইজার অবশ্যই লাগাবেন।
৫) নারকেল তেল- রূপচর্চায় নারকেল তেলের কোনও তুলনাই হয় না। যদিও নারকেলের তেলের প্রভাবে কালো ছোপ কমতে সময় নেবে। তবে প্রতিদিন স্নানের আগে যদি ১০ থেকে ১৫ মিনিট নারকেল তেল মাসাজ করতে পারেন তবে অবশ্যই কালো ছোপ কমে যাবে।
