Type Here to Get Search Results !

সৃষ্টি বসুর প্রতিবাদী গয়না -'অন্ধকারের অলঙ্কার'

 অফবিট 


সৃষ্টি বসুর প্রতিবাদী গয়না -'অন্ধকারের অলঙ্কার'



   আর জি কর কান্ড মানুষের মনে কতটা নাড়া দিয়ে গেছে, তা বোঝা যায় শিল্পী সৃষ্টি বসুর সৃষ্টিতে। বাংলার উত্তরপ্রান্তে জলপাইগুড়ি শহরের বাসিন্দা সৃষ্টি বসু পেশায় ফ্যাশন ডিজাইনার। তিনি নারীর অলঙ্কারকেই নারীর ক্ষমতায়ন এবং নারীত্বের গর্জন হিসেবে শিল্পের ছোঁয়া দিয়েছেন। তাঁর হাতের ছোঁয়ায় গলার হারে একদিকে যেমন সৃষ্টির প্রতীক হিসেবে উঠে এসেছে যোনী। তেমনই আর জি কর কাণ্ডের পরে তার নতুন আলঙ্কার সকলকে মুগ্ধ করেছে।


  তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ করলেন গয়নার মাধ্যেমে। ‘অন্ধকারের অলঙ্কার’ নামে একগুচ্ছ ‘প্রতিবাদী’ গয়না বানালেন তিনি। সেই বিষয়টিকেই ‘প্রতিবাদী গয়না’ হিসেবে আনা হয়েছে। একইসঙ্গে মেয়েদের রাতদখলের আন্দোলনকে চিরস্মরণীয় করে রাখতে তাঁকে প্যাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে। সুন্দর ভাবে গলার হারে জায়গা করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁথা স্টিচের মাধ্যমে টি শার্টের উপর তিলোত্তমার ঘটনার বিচার চেয়ে ডিজাইন করা হয়েছে। জানা যাচ্ছে, এই সকল গয়না তিনি কোনও লাভ রাখছেন না। ইতিমধ্যে সৃষ্টি বসুর তৈরী গয়না সেলিব্রিটি মহলে জনপ্রিয় হয়েছে। তার গয়না ব্যবহার করতে দেখা গিয়েছে বিবি রাসেল,মমতা শঙ্কর,ব্রততী বন্দোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীদের। সৃষ্টি বসু বলেন, “আরজি কর কাণ্ড আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমার গয়না যেমন অনুষ্ঠানের, তেমনই আন্দোলনেরও।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.