Type Here to Get Search Results !

দার্জিলিং এর কাছেই 'বার্ডস প্যারাডাইস' - পাহাড়ি সৌন্দর্যের আঁতুরঘর



দার্জিলিং এর কাছেই 'বার্ডস প্যারাডাইস' - পাহাড়ি সৌন্দর্যের আঁতুরঘর



  মন চাইছে পাহাড়ের মনোরম সৌন্দর্যের খোঁজ। কিন্তু দার্জিলিং আর কবার? তাই এবার আমরা আনলাম এক অফবিট দার্জিলিং। নির্জনতার আড়লে প্রকৃতি এখানে হেসে চলেছে আপনার জন্য। যাঁরা নির্জন পাহাড় চান, তাঁদের জন্য সেরা জায়গা 'থাপা গাঁও'। যাকে বার্ডস প্যারাডাইস বলা হয়। পাহাড়, জঙ্গল, নদী আর মেঘের সাম্রাজ্য এখানে। খুূব একটা জনসমাগম হয়না এই থাপা গাঁওএ। দার্জিলিংয়ের কাছে বলে বেশিরভাগ পর্যটক দার্জিলিংয়েই সময় কাটিয়ে চলে যান। কিন্তু দার্জিলিংয়ের ভিঁড়ে যাঁদের থাকতে ইচ্ছে করে না তাঁদের জন্য এই থাপা গাঁও সেরা জায়গা। এখানে আপার রেলিংয়ের মধ্যে পড়ে এই জায়গাটি। চারিদিকে নিঝুম শান্ত পরিবেশ। অসংখ্য নাম না জানার পাখির আনাগোনা এখানে। তাই কোলাহল এখানে এলে না করাই ভাল। চুপচাপ কেবল পাখি দেখে যান। সত্যি এটা পাখির স্বর্গরাজ্য।



  পাখি প্রেমীদের কাছে এ এক অন্য রাজ্য। ঘুম ভাঙবে অজানা সব পাখির ডাকে। জানলায় উঁকি দিয়ে যাবে সুন্দরী সব পাখি। জঙ্গলের মাঝেই রয়েছে এই জায়গাটি। ঘন কুয়াশা মাখা আকাশে যখন সন্ধে নামে তখন প্রকৃতির সেই সম্মোহন সারাজীবন মনে থেকে যাবে। হোম স্টের কটেজে বসে পাহাড়ে সন্ধে নামা উপভোগ করতে পারেন। সঙ্গে নিয়ে নিন মোমো আর কফি অথবা দার্জিলিংয়ের সুগন্ধি চা। রাতের অন্ধকার নামলে বেড়ে যায় ঝিঁঝিঁ পোকার ডাক। দূরের জঙ্গলের অন্ধকার আরও নিকশ কালো হয়ে যায়। যাঁরা প্রকৃতিপ্রেমী তাঁদের এই জায়গা মুগ্ধ করবে তাতে কোনো সন্দেহ নেই। এখানে টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে। বিজনবাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে এই জায়গাটি।



  যাওয়া ও থাকা - শিলিগুড়ি থেকে এখানে আসা যায় শেয়ার গাড়িতেও। শেয়ার গাড়িতে আসতে একটু বেশি সময় লাগে। তাড়াতাড়ি আসতে চাইলে নিজেরা গাড়ি ভাড়া করে আসতে পারেন আবার হোম স্টেকে আগে থেকে বলে রাখলে তাঁরাও গাড়ি পাঠিয়ে দেন। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে দার্জিলিং এসে সেখান থেকে গাড়িতে আসা যায়। রেলিং যাওয়ার গাড়িতে আসা যায়। কয়েকটি সুন্দর হোমস্টে আছে এখানে। তাই কোনো অসুবিধা নেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.