Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



বাঙালির শ্রেষ্ঠ উৎসব - 'দুর্গাপুজো' আজ থেকে শুরু হয়ে গেলো। যদিও মানুষ ঠাকুর দেখতে পথে নেমেছে মহালয়া থেকেই। কিন্তু এবার কি মানুষের নির্বিঘ্নে বেড়ানো হবে? কি বলছে আবহাওয়া অফিস?


  গতকালই হাওয়া অফিস জানিয়েছিল, পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মঙ্গলবার পঞ্চমীর দিন দিনভর আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ১৩ অক্টোবর পর্যন্ত (South Bengal Weather)। তবে অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শহরে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। তাই বলাই যায়, বাঙালির পুজোর আনন্দ নষ্ট হবে না।


  অন্যদিকেও উত্তরবঙ্গেও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই। স্বাভাবিক কারণেই উল্লোসিত আম জনতা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.