Type Here to Get Search Results !

ধুপগুড়ি বারোয়ারি পূজো, ১২৫ বছরের পুরনো পুজো

 ধুপগুড়ি বারোয়ারি পূজো,

১২৫ বছরের পুরনো পুজো 





 ১২৫ বছরে পদার্পণ করল ধূপগুড়ি শহরের ঐতিহ্যবাহী পশ্চিম পাড়া বারোয়ারি দুর্গাপূজো। এই পুজো ধূপগুড়িতে মাঠের পুজো হিসেবে পরিচিত। ধূপগুড়ি ফুটবল ময়দান বর্তমানে যেটা পুরো ফুটবল ময়দান নামে পরিচিত সেখানেই পুজোর আয়োজন হয়ে আসছে দীর্ঘদিন থেকে। এবার ১২৫ তম বর্ষ, কাজেই অন্যান্য বারের তুলনায় আয়োজন অনেকটাই বেশি। যারা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন প্রথম অবস্থায় তাদের কেউ আর বেঁচে নেই। শহরের ঐতিহ্যবাহী প্রবীণদের এই পুজোর দায়িত্ব এখন নবীনদের কাঁধে। ধূপগুড়ি পুরো এলাকায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর আয়োজন করা হলেও শহরবাসীর কাছে মাঠের পুজো আলাদা মাত্রা পায়। পুজোর সময় অন্তত একবার এই প্রতিমা দর্শন করতে আসবেন শহরবাসী। শোনা যায় পরাধীন ভারতে ব্রিটিশ সাহেবরাও এই পুজোতে যোগদান করত। মাঝে এক সময় মাঠের পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে স্থানীয় কিছু যুবক এই ঐতিহ্য নষ্ট হতে দেননি। নিজেরাই এর গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। পুজো প্যান্ডেল,মাতৃ প্রতিমা এবং আলোকসজ্জায় অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি খরচ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.