পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতি শুভেন্দুর দখলে
রাজ্য উপনির্বাচনে যখন ৬ বলে ৬টি ৬ হাকিয়ে তৃণমূল ফোরফ্রন্টে তখন পূর্ব মেদিনীপুরের এক সমবায় সমিতির নির্বাচনে প্রায় ভরাডুবি তৃণমূলের। রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচন হয়। মোট ৫২ টি আসনে লড়াই করেন বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তার মধ্যে ৩৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ১৬টি আসনে। ১ আসনে টাই হয়। পরে সেটিতেও জয়লাভ করে বিজেপি। ফলে ৩৭ আসনে জয়ী হয়ে সমবায়ের দখল নিয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। স্বাভাবিক কারণেই আনন্দে বিজেপি শিবির। কিন্তু এটা স্বাভাবিক নয় বলেই নাগরিক মহল মনে করছে।
অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, উপ নির্বাচনে কী ভাবে ভোট হয়েছে সবাই জানে। তাই তার ফলকে মাপকাঠি করে অন্য নির্বাচনে পূর্বাভাস করা ঠিক হবে না। এই নির্বাচনকেও তৃণমূল প্রভাবিত করার চেষ্টা করেছে। ঝাউপাথরা সমবায় দীর্ঘদিন ধরে তৃণমূল বিকলাঙ্গ করে রেখেছিল। এখন ভারতীয় জনতা পার্টি সমবায় দখল করেছে। নির্বাচনে সমবায় হাতছাড়া হল রাজ্যের শাসকদলের। এই জয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীরা। তাদের দাবি, অবাধে নির্বাচন হলে রাজ্যেও একই ফল হবে।
