Type Here to Get Search Results !

হাড়োয়ায় রাতের অন্ধকারে বিজেপির পরাজিত প্রার্থীর জমিতে ফসল গাছ কাটা,ট্রাক্টর ও শ্যালো মেশিন ভাঙচুরের অভিযোগ,

 হাড়োয়ায় রাতের অন্ধকারে বিজেপির পরাজিত প্রার্থীর জমিতে ফসল গাছ কাটা,ট্রাক্টর ও শ্যালো মেশিন ভাঙচুরের অভিযোগ,





তদন্তে পুলিশ।


ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুললো খোদ প্রার্থী নিজেই। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার উপর নির্বাচন শেষ হতেই,হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সদরপুরে বাড়ি হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর ছিলেন বিমল দাস তার অভিযোগ প্রায় চার বিঘা জমির গাছ কেটে দেওয়া মেশিন ও ট্র্যাক্টর  ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে।এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।গতকাল শনিবার গভীর রাত্রে তার জমিতে দুষ্কৃতী হানা দেয় জমির গাছ কেটে তছনছ করে পাশাপাশি সেলো মেসিন ও ট্রাকটার ভাঙচুর করে বলে অভিযোগ।এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তারা বলেন এটা বিজেপি নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের জের।এর সঙ্গে তৃণমূল কোনভাবে জড়িত না। হাড়োয়া জামানত জব্দ হয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলোর পায়ের তলায় জমি নেই হেরে যাওয়ার ফলে হতাশাগ্রস্ত হয়ে নিজেরাই এসব কাজ করছে, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.