Type Here to Get Search Results !

মার্কিন আদালতে বড়ো ধাক্কা ট্রাম্পের

 আন্তর্জাতিক 


মার্কিন আদালতে বড়ো ধাক্কা ট্রাম্পের 



  দেশের ঋণ ও খরচ কমানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য সাধনের জন্য বেশ কিছু কর্মী ছাটাই করতে উদ্যোগ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। দিনকয়েক আগে আচমকাই আমেরিকার সরকারি কর্মীদের জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে আমেরিকার সমস্ত দপ্তরের কাজের হিসাব দিতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। চাকরি কেড়ে নেওয়া হবে বলেও কার্যত হুমকি দেওয়া হয়। কিন্তু সেই অধিকারই নেই ট্রাম্প প্রশাসনের, এমনটাই জানাল আমেরিকার আদালত। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর প্রাদেশিক আদালতের বিচারক উইলিয়াম আলসুপ বলেন, অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট কাউকে চাকরি দিতে পারে না। কারোওর চাকরি কাড়তেও পারে না। তাদের সেই অধিকারই নেই।


  এর পরেই কিছুটা মুখ থুবড়ে পরে ট্রাম্পের কৌশল। কারণ ক্ষমতায় এসেই দেশের ব্যয় কমাতে উঠেপড়ে লেগেছেন মার্কিন ধনকুবের। তার জন্য তৈরি হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তার প্রধান এলন মাস্ক। ওই ডিপার্টমেন্টের অন্তর্গত আমেরিকার কর্মী ব্যবস্থাপনা দপ্তর বা অফিস অফ পারসোনেল ম্যানেজমেন্ট থেকেই সরকারি কর্মীদের কাছে কাজের জবাবদিহি চেয়ে ইমেল গিয়েছে। সরকারি কর্মীদের ছাঁটাই করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে সেখানে। মাস্কের এমন হঠকারী সিদ্ধান্তে আদালতের দ্বারস্থ হন সরকারি কর্মীদের একাংশ। তাঁদের আবেদন ছিল, অসাংবিধানিকভাবে চাকরি থেকে ছাঁটাইয়ের চেষ্টা চলছে। উল্লেখ্য, সরকারি কর্মীরা এই সংক্রান্ত মেল পান শনিবার। সোমবার রাত ১২টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয় তাঁদের। এই ঘটনায় ক্ষুদ্ধ হন আমেরিকার প্রায় ২৩ লক্ষ সরকারি কর্মী। তবে আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.