Type Here to Get Search Results !

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা আসছে ভারতের হাতে



২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা আসছে ভারতের হাতে 



  বহুদিনের চেষ্টার ফল। আতাউর রানা আসছে ভারতের হাতে। ভারতের আদালতে তার বিচার হবে। কিন্তু ভীত সন্ত্রস্ত আতাউর। কিছুতেই ভারতে আসতে চাইছে না। জেল সূত্রে খবর, বয়সের জেরে নানারকম শারীরিক ব্যাধীতে ভুগছেন এই লস্কর-ই-তৈবার সদস্য। আমেরিকার সুপ্রিম কোর্ট ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে। খুব শীঘ্রই হয়তো সেই অনুমতির ভিত্তিতে এই পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গিকে হাতেও পেতে পারে দিল্লির সাউথ ব্লক। কিন্তু তার আগেই ভারতে ‘প্রত্যাপর্ণের’ আয়োজনকে যেনতেন ভাবে ভেস্তে দিতে চাইছেন অভিযুক্ত তাহাউর রানা। এদিন ভারতে প্রত্যাপর্ণের মামলায় স্থগিতাদেশ টানার আর্জি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা। ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, রানার দাবি, ‘যেহেতু তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত, সেহেতু তাকে ভারতে পাঠানো হলে তার উপর অত্যাচার করা হবে।’ কিন্তু ভারতের বক্তব্য স্পষ্ট - কোথায় জন্ম এটা কোনো বিষয় নয়, বিচার হবে অপরাধ অনুযায়ী। 


  উল্লেখ্য, জঙ্গি-যোগের মামলায় আপাতত আমেরিকার লস এঞ্জেলসের জেলেই বন্দি রয়েছেন তাহাউর রানা। জেল সূত্রে খবর, বয়সের জেরে নানারকম শারীরিক ব্যাধীতে ভুগছেন এই লস্কর-ই-তৈবার সদস্য। এমনকি, মার্কিন শীর্ষ আদালতকেও তিনি জানিয়েছেন, হৃদজনিত কিছু সমস্যা-সহ পারকিনসনসের মতো রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। এমনকি, সম্প্রতি তাঁর শরীরে নাকি ক্যান্সারও ধরা পড়েছে। বিচারপ্রক্রিয়া চলাকালীনও এজলাসে হাজির হওয়া এড়াতে এই একই ‘হাতিয়ার’ ব্যবহার করেছিলেন তাহাউরের আইনজীবীরা। তারা যুক্তি দিয়েছিলেন, নানা রোগে আক্রান্ত থাকার কারণে সরাসরি এজলাসে হাজিরা দিতে পারছেন না তিনি। এবার প্রত্যাপর্ণের প্রস্তুতি যখন তুঙ্গে, সেই সময় পুরনো চালেই মাত দিতে চাইছেন তাহাউর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.