পাচারের উদ্দেশ্যে ১৩ বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
পাচারের উদ্দেশ্যে ১৩ বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ। নাবালিকা বাড়ি না ফেরায় চরম আতঙ্কে পরিবার। অবশেষে থানার দ্বারস্থ হয়ে, সনদেজভাজন তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত মাতালগড় লিচুবাগান পাড়া এলাকার। লিচুবাগান এলাকার বাসিন্দা ঝন্টু দাস, তার ১৩ বছরের এক নাবালিকা মেয়ে রয়েছে। বর্তমানে সে সপ্তম শ্রেণীতে পড়ে। জানা যায় গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ তার এক বান্ধবীর জন্মদিনের কথা বলে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরে সেই বান্ধবী ওই নাবালিকার বাড়ির ফোনে দীর্ঘক্ষণ মেসেজ করতে থাকে। এরপরেই ওই নাবালিকার মায়ের সন্দেহ হয়। তখন তার মেয়ের বান্ধবীকে ফোন করে বলে তুই কেন এসএমএস করছিস, তোর জন্মদিনের উপলক্ষে তো বাড়ি থেকে বের হয়েছে আমার মেয়ে। তখনই তার বান্ধবী বলে যে আজ তার জন্মদিন নয়। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্দেহবশত তাদের এক ধর্ম আত্মীয়র কাছে ফোন করে। কিন্তু প্রথমে তারা পুরো বিষয়টি অস্বীকার করে। এরপর থানায় এসে যখন পুরো বিষয়টি লিখিত আকারে জানানো হয়। পরবর্তীকালে প্রশাসনের তৎপরতায় পুরো বিষয়টি স্বীকার করে নেয় ধর্ম আত্মীয়র পরিবার। তারা জানায়, ওই মেয়েকে তাদের বাড়ির ছেলেরা অন্যত্র নিয়ে চলে গেছে কিন্তু কোথায় চলে গেছে তার স্পষ্টভাবে কিছুই জানতে চাইনি। এখন অভিযুক্তরা তাদের ফোন বন্ধ রেখেছে। ওই নাবালিকার পরিবার আশঙ্কা প্রকাশ করছে তাদের মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্যই বাড়ি থেকে তারা প্রলোভন দেখিয়ে নিয়ে চলে গেছে। নিখোঁজ হওয়া নাবালিকার পরিবার চাইছে প্রশাসন অতি দ্রুত তদন্ত করে যাতে সুস্থ অবস্থায় তাদের মেয়েকে বাড়ি ফিরিয়ে আনে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনত শাস্তির দাবী জানাচ্ছে তারা।
