রাজনগরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তরফে পদযাত্রা : শিশুশ্রম, স্কুলছুট ও বাল্য বিবাহ রদ করার লক্ষ্যে
আজ ২৮ মার্চ শুক্রবার রাজনগরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তরফে ছাত্র ছাত্রীদের নিয়ে পদযাত্রা বের করা হয়৷ শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সহ অন্যান্যরাও তাতে পা মেলান৷
শিশুশ্রম, স্কুলছুট ও বাল্য বিবাহ রদ করার লক্ষ্যে এইরূপ জনজাগরণ কর্মসূচী বলে জানা গিয়েছে৷
তাঁতিপাড়া মিহিরলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, নাকাশ প্রাথমিক বিদ্যালয়, জাহানাবাদ প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর হরিদাসী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয় থেকে এই ধরণের প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে পদযাত্রায় সামিল হয় বিদ্যালয় পড়ুয়া কচি কাঁচারা৷ পা মেলান শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন স্তরের মানুষজন৷
বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও স্কুলের নাম লেখা ব্যানারে স্লোগান ছিল, জেলা জুড়ে এক স্বর, শিশুশ্রম, স্কুলছুট ও বাল্য বিবাহ রদ কর৷ এমন উদ্যোগকে স্বাগত জানান অনেকে৷
( বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট )

