Type Here to Get Search Results !

একাধিক দাবি নিয়ে কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন

 একাধিক দাবি নিয়ে কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন 





 একাধিক দাবি নিয়ে কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করলো আশা কর্মীরা। শুক্রবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা একত্রিত হয়ে এবং সঠিক সময় বেতন প্রদান, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ক্ষোভ প্রদর্শন করেন।পাশাপাশি, এ নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা। 


এ বিষয়ে আশা কর্মীরা জানান, প্রতি মাসেই বেতন বকেয়া থাকে আমাদের।সেটা সঠিক সময়ে প্রদান করতে হবে।এছাড়া আমাদের বেতন বৃদ্ধি, কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান সহ একাধিক দাবি রয়েছে আমাদের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.