Type Here to Get Search Results !

জৈন রেসিপি'পেঁপের হালুয়া'

 রান্না 



  জৈন রেসিপি'পেঁপের হালুয়া'




  সমস্ত দক্ষিণ এশিয়া জুড়ে জৈন ধর্মের মানুষদের বাস।তাঁরা প্রধানত নিরামিষাশী। নিরামিষ খাবারের মধ্যে পুচুর পুস্তিগুনের জন্যই জৈনদের একটি অন্যতম ডেজার্ট 'পেঁপের হালুয়া'। বর্তমানে সুস্বাদু ও একাধারে পুষ্টিকর খাবারের প্রতি ঝোঁক তৈরি হয়েছে। তাই একই সঙ্গে স্বাস্থ্যকর ও সুস্বাদু ফল পেঁপে হল অন্যতম। শরীরের নানা সমস্যার নিরাময়ের জন্য পেঁপে বেশ ভালো সবজি। নতুনত্ব কিছু বানাতে চাইলে আজই ট্রাই করতে পারেন পেঁপের হালুয়া ।



  উপকরণ - 



  ৫ কাপ গ্রেটেড পাকা পেঁপে, ৬ টেবিলস্পুন চিনি, ৩ টেবিলস্পুন মিল্ক পাউডার, ৪ টেবিলস্পুন ঘি ও ৪ চা চামচ এলাচ গুঁড়ো, গার্নিশের জন্য ১৫ গ্রাম কাজুবাদাম।



  প্রণালী -



  প্রথমে একটি প্যানে ঘি গরম করে নিন। ঘি গরম হয়ে গেলে প্যানে এলাচ ঢেলে দিন। এলাচ দিয়ে কিছুক্ষণ ঘিয়ে সাঁতলে নিন। প্যানে গ্রেটেড পেঁপে ঢেলে আঁচ বাড়িয়ে নাড়তে থাকুন। এভাবে কয়েক মিনিট প্রায় ১০ মিনিট নাড়তে থাকলে আস্তে আস্তে পেঁপে ঘি ছাড়তে শুরু করবে। এবার এতে দুধ ঢেলে দুধ ও পেঁপের মিশ্রণ ঘণ হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে চিনি দিন। চিনি মিশে গেলে হালুয়া তৈরি হয়ে যাবে। এবার অল্প ঠান্ডা করে তাতে কাজুবাদামগুলো ছড়িয়ে দিন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.