Type Here to Get Search Results !

অমাবস্যার রাতে শিশুকে সিঁদুর মাখিয়ে অবাক মন্ত্র সাধনা! প্রতিবেশীরা প্রাণে বাঁচালেন শিশুকে ! গ্রেপ্তার ৫, চাঞ্চল্য এলাকায়*

*অমাবস্যার রাতে শিশুকে সিঁদুর মাখিয়ে অবাক মন্ত্র সাধনা! প্রতিবেশীরা প্রাণে বাঁচালেন শিশুকে ! গ্রেপ্তার ৫, চাঞ্চল্য এলাকায়*




গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: তন্ত্র বিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি, এমন অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য গরবেতায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সার্দা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করেছিল প্রতিবেশী এক ব্যক্তি রনজিত রুইদাস। আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ সার্দা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায়। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। আর তারপরেই অভিযোগ তুলে রঞ্জিত রুইদাসের উপর। উল্লেখ্য বছরখানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি। বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুইদাসের উপর নজর রাখছিলেন প্রতিবেশীরা। বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রুইদাস সহ তার পরিবারের প্রায় পাঁচজনকে তুলে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.