Type Here to Get Search Results !

এক চাকার সাইকেল নিয়ে ছুটে চলেছে ব্যস্ততম রাস্তায়

 অফবিট 


এক চাকার সাইকেল নিয়ে ছুটে চলেছে ব্যস্ততম রাস্তায় 



   যে রাস্তায় বড়ো বড়ো গাড়ি নিত্য যাত্রা করে, সেই রাস্তাতেই দ্রুত ছুটে চলেছে এক চাকার ইলেকট্রিক সাইকেল। সকলে দেখে চমকে উঠছে। এই দৃশ্য দেখা গিয়েছে বেঙ্গালুরুর রাস্তায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক মাথায় হেলমেট পড়ে ইলেকট্রিক যানটি চালিয়ে যাচ্ছেন। ট্রাফিক সিগন্যালে সংকেত পেয়ে পাশ থেকে হুশ, হুশ করে গাড়ি ছুটছে। চলছেন যুবকও। রাস্তা দিয়ে যাওয়া অন্য যাত্রীরা সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে দেওয়াতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। প্রতিক্রিয়া এসেছে নানা রকম। 


  সবচেয়ে বড়ো মাথা যে রাস্তায় দ্রুতগামী গাড়ি যাচ্ছে, সেখানে এই গাড়ি কতটা নিরাপদ? এই ভিডিও দেখার পর দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেট নাগরিকরা। একাংশের দাবি, নতুন চিন্তা ভাবনার জন্য যুবককে কুর্নিশ। কারও দাবি, এটাই আমাদের ভবিষ্যৎ। অন্য অংশ দাবি করছেন একদম বোকার মতো সিদ্ধান্ত। সামনে হঠাৎ কোনও মুখ খোলা ম্যানহোল এসে গেলেই কেল্লাফতে! কারও কারও দাবি, ভাইরাল হওয়ার জন্য যুবক ভেলকি দেখাচ্ছেন যুবক। ভিডিওর নিচে এক নেটপাড়ার বাসিন্দা লেখেন, ‘নতুন কিছু করার মধ্যে ঝুঁকি থাকবেই। যুবক সেই ঝুঁকি নিয়েছেন।’ কিন্তু এই ঝুঁকি যে জীবনের ঝুঁকি, তা ভুলে গেলে চলবে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.