রান্না
বাংলাদেশের রেসিপি - দুধের পোলাও
বাংলা দেশের ক্ষেতে আছে সুরভিত বাসমতি চাল আর গোয়ালে আছে গরুর খাঁটি দুধ। ব্যস, প্রস্তুত হয়ে যাবে 'দুধ পোলাও'
উপকরণ -
* বাসমতি চাল - ৩০০ গ্রাম।
* দুধ - ২০০ গ্রাম।
* ১০০ গ্রামের মতো করে কুচি গাজর,বিনস,কড়াই শুঁটি,ব্রকোলি।
* ১টা বড়ো পেয়াঁজ কুচি করা,১ইঞ্চি আদা একদম কুচি করা,পরিমাণ মতো কাজু,কিসমিস,নুন ও চিনি।
* সাদা তেল,গোটা গরম মসলা।
প্রণালী -
প্রথম পর্ব-প্রথমে চাল ভালো করে ধুয়ে ৮০% সেদ্ধ করে নিন।
দ্বিতীয় পর্ব - কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে প্রথমে পেয়াঁজ ও আদা কুঁচি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন।অনেকটা ভাজা হলে নামিয়ে রাখুন।
তৃতীয় পর্ব - কড়াইয়ে অল্প তেল দিয়ে সেদ্ধ ভাত দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার দুধ, অল্প নুন ও চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন। ৫/৭ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে 'দুধ পোলাও'।
চতুর্থ পর্ব - যেকোনো গ্রেভি যুক্ত সবজি বা মাংসের সঙ্গে গ্রীন স্যালাড দিয়ে পরিবেশন করুন।
