Type Here to Get Search Results !

হোলির দিন চন্দ্রগ্রহণ - অনেকের উপর কু-প্রভাব পড়তে পারে

 জ্যোতিষ শাস্ত্র 


হোলির দিন চন্দ্রগ্রহণ - অনেকের উপর কু-প্রভাব পড়তে পারে 



  জ্যোতিষ শাস্ত্র বলছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ মানুষের উপর কিছু খারাপ প্রভাব আনতে পারে। সেই নেতিবাচক প্রভাব তাদের জীবনের সুখ শান্তির বিঘ্ন ঘটাতে পারে। হোলির দিনে হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর বিশেষ তাৎপর্য রয়েছে। চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে সব রাশির উপরেও। কারও উপর পড়বে নেতিবাচক প্রভাব তো কারও উপর পড়বে ইতিবাচক প্রভাব। যদিও কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সব নেতিবাচক প্রভাব কমানো যেতে পারে।


  * জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করতে নেই। বিশ্বাস করা হয়, চন্দ্রগ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভোলেনাথের পুজো করলে রাশিচক্রের উপর সুপ্রভাব পড়ে।


  * ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ, শুক্রবার। ভারতীয় সময় অনুসারে, ১৪ মার্চ সকাল ৯:২৭ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। অর্থাৎ চন্দ্রগ্রহণের সময়কাল হবে ৬ ঘন্টা ৩ মিনিট। এই সময় সাবধানে থাকবেন। ঈশ্বরের আরাধনা করবেন।


  * চন্দ্রগ্রহণের সময় ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাদেবকে চন্দ্রের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, তাঁর উপাসনা করলে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব এড়ানো যায়।


  * এই সময় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরীব কাউকে সাদা পোশাক, চাল, দুধ বা রুপোর কিছু দান করতে পারেন।


  * চন্দ্রগ্রহণের সময় চন্দ্র মন্ত্র জপ করাও খুবই উপকারী। "ওঁ সোম সোময় নমঃ" মন্ত্রটি জপ করতে পারেন। চন্দ্রগ্রহণের আগে, তুলসী পাতা ছিঁড়ে একপাশে রেখে দিন এবং গ্রহণের সময় খাবার এবং জল মিশিয়ে খেতে পারেন।


  * গ্রহণ শেষ হওয়ার পর, স্নান করুন এবং ঘর পরিষ্কার করুন, এতে গ্রহের প্রভাব কমতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.