বাজারে জাল ওষুধ, উদ্বিগ্ন চিকিৎসক মহল
১০৪ টি ফেল-করা ওষুধের মধ্যে রাজ্যের ল্যাবে ফেল করেছে ২৮টি ওষুধ।
এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি এবং রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে ১টি ওষুধ।
বাজার চলতি নামী সংস্থার নামী ব্র্যান্ডের আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন এবং স্যালাইনকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি NSQ ড্রাগস বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ বা CDSCO.
ফেল করার তালিকায় রাজ্যের দুটি কোম্পানির ওষুধ রয়েছে।
একটি সংস্থা হল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস।
আরেকটি সংস্থা শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড।