Type Here to Get Search Results !

কলকাতা মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ১৪ ব্যক্তি - শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

 কলকাতা মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ১৪ ব্যক্তি - শোক প্রকাশ প্রধানমন্ত্রীর 



  মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা মেছুয়াবাজার সংলগ্ন একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। 

প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় ভিনরাজ্যের একাধিক বাসিন্দা রয়েছেন। ওইসময় হোটেলে ৮৮ জন গেস্ট ছিলেন। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়। মোট ১৩ জনের দেহ হোটেল থেকে বের করে নিয়ে আসা হয়। সবমিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দুই নাবালক-নাবালিকা রয়েছে। হোটেলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মন্ত্রী শশী পাঁজাও। ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রী দিঘা থেকে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এদিকে, ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ।


  এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.