Type Here to Get Search Results !

মুচমুচে 'আলুর টিক্কা' - সন্ধ্যাটা জমে যাবে

 মুচমুচে 'আলুর টিক্কা' - সন্ধ্যাটা জমে যাবে




  আলু মাত্রই বাঙালির প্রিয়। আলুর নানা রেসিপিতে বাঙালি মজে আছে। তবে আজ আমরা দিচ্ছি নতুন ইভেন্ট 'আলুর টিক্কার' রেসিপি।



  উপকরণ -



* প্রধান উপকরণ -



  সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা কুচি, পাতিলেবুর রস, চিলি ফ্লেক্স।



* অন্যান্য উপকরণ - চালের গুঁড়ো, পরিমাণমতো তেল, স্বাদমতো নুন, ধনেপাতা ও বিট নুন।



 .প্রণালী - 



প্রথম পর্ব - প্রথমেই সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার তা চটকে নিয়ে তাতে পুদিনা পাতা, ধনেপাতা, লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, বিট নুন ও সাদা নুন দিয়ে চটকে নিন।



  দ্বিতীয় পর্ব - এবার তাতে পাতি লেবুর রস ও চাবের গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন। এবার ওই মিশ্রণ হাতে নিয়ে তাকে চ্যাপ্টা টিক্কির আকার দিন।



  তৃতীয় পর্ব - কড়াইয়ে অল্প তেল গরম করে নিন। এবার তাতে বানানো টিক্কিগুলো দিয়ে ভেজে নিন। তাওয়া ফ্রাই করবেন, ডুবো তেলে নয়। ব্যাস এবার উপর থেকে বিট নুন ছড়িয়ে সসের সঙ্গে পরিবেশন করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.