Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



এপ্রিল মাসের শেষটা গরম বেশ কিছুটা কম ছিল। ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও কয়েকদিন চলবে বলেই পূর্বাভাস।


  বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করছে। যার ফলে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। একই সাথে কিছু কিছু জেলায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণের বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সন্ধের দিকে ঝড়ের সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়। শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। টানা বৃষ্টির জেরে অনেকটা তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একধাক্কায় নেমেছে পারদ। 


  অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড় বইতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.