Type Here to Get Search Results !

তামিলনাড়ুর এক থানায় উপস্থিত এক চিতা

 অফবিট 


তামিলনাড়ুর এক থানায় উপস্থিত এক চিতা 



  হঠাৎ থানায় কেন? চমকে ওঠেন পুলিশ কর্মীরা। জঙ্গল পেরিয়ে থানায় হাজির হল ক্ষুব্ধ চিতাবাঘ। এদিকে থানার ভিতর অনাহূত অতিথির উপস্থিতি টের পেয়ে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হল পুলিশ কর্মীদের। হাড়হীম এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। ঘটনার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানা গিয়েছে, সোমবার রাতে তামিলনাড়ুর নীলগিরি জেলার নাদুভাট্টম থানায় ঢুকে পড়ে একটি চিতা। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা পেরিয়ে একেবারে থানার সামনে হাজির হয়েছে চিতাটি। 


  এরপর কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গুটি গুটি পায়ে সে ঢুকে পড়ে থানার মধ্যে। এদিক ওদিক তাকিয়ে সামনে এক খোলা দরজা পেয়ে সোজা চলে যায় ভিতরে। ভাবখানা এমন যেন, কিছু বলতে চায় সে। অথচ থানার ভিতর কারও পাত্তা নেই। বেশ কিছুক্ষণ এভাবে থানার ভিতর কাটিয়ে কারও দেখা না পেয়ে শেষে যেন অত্যন্ত হতাশা নিয়ে বাইরে এসে দাঁড়ায়। ইতি উতি তাকিয়ে এরপর যেখান থেকে এসেছিল সেদিকেই রওনা দেয়। চিতাবাঘ বেরিয়ে যাওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশকর্মীরা। দ্রুত দরজা বন্ধ করে দেন একজন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.