আবারো বিএসএফের হাতে ধরা পরল এক বাংলাদেশী
আবারো বিএসএফের হাতে ধরা পরল এক বাংলাদেশী। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায় ।বিএসএফ সূত্রে জানা গিয়েছে ভোরবেলা বিএসএফের জওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে দেখতে পায়,বিএসএফের সন্দেহ হতেই ওই ব্যক্তিকে আটক করে।বিএসএফ জওয়ানেরা ওই ধৃত পাচারকারী নাম জানতে পারে এমডি সেলিম, বয়স (১৮) বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়।ওই যুবক মোষ পাচারে উদ্দেশ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে।বিএসএফের জোওয়ানরা দুটি মোষ সহ আটক করে তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর পরেই হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয়। যদিও বিএসএফ ও হবিবপুর থানা সূত্রে এখন পর্যন্ত তার কাছ থেকে উদ্ধার হয় একটি দা ও দুটি মোষ ।
