Type Here to Get Search Results !

২ মে ৭০ দিনের মাথায় ফল প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার

 ২ মে ৭০ দিনের মাথায় ফল প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার 



  প্রথমিকভাবে শোনা গিয়েছিলে ৩০ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। সম্ভবত ওই দিন মুখ্যমন্ত্রী দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবে বলেই ফল প্রকাশ হবে ২ মে। মধ‍্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের দিনই প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ‍্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। 

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।


  ছাত্রছাত্রীরা মধ‍্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট – wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিক ফলাফল দেখতে পারবেন, ঘোষণা হওয়ার পর। কিভাবে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে -


প্রথম ধাপ: WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যান – wbbse.wb.gov.ইনশাআল্লাহ.

দ্বিতীয় ধাপ: হোমপেজে, WBBSE মাধ্যমিক ফলাফল ২০২৫ এর লিঙ্কে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: আপনার রোল নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করুন।

চতুর্থ ধাপ: জমা বোতামে ক্লিক করুন এবং আপনার WBBSE ১০ম ফলাফল ২০২৫ স্ক্রিনে প্রদর্শিত হবে।

পঞ্চম ধাপ: ফলাফলটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.