Type Here to Get Search Results !

সন্তান মেয়ে হওয়ায় তাকে বাড়ি না নিয়ে হসপিটালেই ফেলে দিয়েছিল বাবা মা। তারপর - - -

 অফবিট 


সন্তান মেয়ে হওয়ায় তাকে বাড়ি না নিয়ে হসপিটালেই ফেলে দিয়েছিল বাবা মা। তারপর - - - 



  মানুষই ভুল করে আবার মানুষ সেই ভুল সংশোধনা করেন। এটাই উন্নত মানবতার লক্ষণ। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুষমা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও (Instagram Video) শেয়ার করেন। তিনি বলেন, "গতকালই এই সদ্যোজাতর জন্ম হয়েছে। সে তার মায়ের দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে এক মেয়ের মৃত্যু হয়েছে। ফের কন্যা সন্তান হওয়ায় বাড়ির লোকেরা খুশি নয়। শিশুটির বাবা তো ফোন করে খোঁজও নেয়নি। পরিবার বলছে শিশুটিকে হাসপাতালেই রেখে আসতে।" তিনি আরও বলেন, "একজন মহিলা হিসেবে আমার খারাপ লাগছে। যেখানে, আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, সুনীতা উইলিয়ামসকে (Sunita Williams) আমরা দেখেছি যিনি ৯ মাস মহাকাশে ছিলেন, এই শিশুটিও ৯ মাস তার মায়ের পেটে ছিল, সেও নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে।' তবে ২১-এর দশকেও কিছু মানুষের এমন মানসিকতা দেখে উদ্বিগ্ন সুষমা।' 


  এই ভিডিওর কমেন্ট সেকশনে বিভিন্ন মন্তব্য করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। একজন লিখেছেন, 'আমরা কন্যা সন্তানের জন্য মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। আমার ছেলের জন্মের ছয় বছর পর আমার ছোট্ট পরীকে কাছে পেয়েছি। গর্ভাবস্থার ২৮ সপ্তাহে তার জন্ম হয়েছে। এরপর কঠিন লড়াই চলেছে। এখন তার ১৬ মাস বয়স। বাবা ও দাদার চোখের মণি আমার মেয়ে।' কেউ কেউ আবার লিখেছেন, 'আমার একটি মেয়ে চাই, আমাকে দিয়ে দিন, ওকে আমি মানুষ করব।' এর কয়েকদিন পরই আরও একটি ভিডিও শেয়ার করেন ওই মহিলা চিকিৎসক। তিনি জানান, 'আমরা যখন শিশুটির পরিবারকে জানালাম যে সোশ্যাল মিডিয়ায় ৩৫ লক্ষ মানুষ তাঁদের সন্তানকে দেখেছেন। বহু মানুষ তাকে দত্তক নিতে চেয়েছেন। বহু চেষ্টার পরও অনেকে সন্তান সুখ পাচ্ছেন না, তাঁরা পেয়েও হারিয়ে ফেলছেন, এই সব কথা শুনে নিজের ভুল বুঝতে পারে ওই পরিবার। নিজের সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে রাজি হন তাঁরা।' 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.