Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গে জনগণের উদ্দেশ্যে মমতার খোলা চিঠি - সকলকে শান্ত থাকার আবেদন

 পশ্চিমবঙ্গে জনগণের উদ্দেশ্যে মমতার খোলা চিঠি - সকলকে শান্ত থাকার আবেদন 



   ওয়াকফ সংশোধনি বিল নিয়ে অনেক আগুন জ্বলেছে মুর্শিদাবাদে। মৃত্যু হয়েছে ৩ জনের। অসংখ্য মানুষ আহত হয়েছে। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। বিরোধীরা এর জন্য মুখ্যমন্ত্রীর 'সংখ্যালঘু তোষণ'কে দায়ী করেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী খোলা চিঠি লিখলেন বাংলার জনগণের উদ্দেশ্যে আর যেখানে তিনি বিজেপির সঙ্গে আরএসএসকে সরাসরি আক্রমন করে বলেছেন,বিজেপি ও আরএসএস মিথ্যা প্রচার করে চলেছে। তাঁর আবেদন, "দয়া করে কেউ বিশ্বাস করবেন না। আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা দাঙ্গার নিন্দা করি। দাঙ্গার বিরুদ্ধে আমরা। ওরা সংকীর্ণ রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়।" তিনি বলেছেন, সরকার কঠোর হাতে সবটা দমন করছে।


  চিঠিতে তিনি লেখেন, বাংলায় সম্প্রদায়িক দাঙ্গার কোনো জায়গা নেই। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। এরপরই তাঁর অভিযোগ, ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের আগে অশান্তির জন্য রামনবমীর দিনটিকে টার্গেট করা হয়েছিল। কিন্তু এ রাজ্যে তা শান্তিপূর্ণভাবে পালন হওয়ায় ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করে অশান্তি পাকানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলার স্বার্থে কঠোর পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার। পুলিশের দু'জন অফিসার ইন চার্জকে সরানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিনরাজ্যের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা রাজস্থানে প্রতিবাদ মিছিল করতেই দেওয়া হয় না। তবে পশ্চিমবঙ্গে "সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই।"সেখানে সকলের সমান অধিকার। কিন্তু মিথ্যার একটা সীমা আছে। এদিন আরএসএস সম্পর্কে মুখ্যমন্ত্রীর সমালোচনায় কিছুটা বিস্মিত রাজনৈতিক মহল। কারণ মুখ্যমন্ত্রী কখনোই আরএসএস সম্পর্কে নিন্দা করেন নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.