পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু
পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে হুগলীর উত্তরপাড়ার মাখলা হাই-স্কুল সংলগ্ন মাঠে। প্রতিদিনের মতো ড্রাম বেঁধে সাঁতার শিখতে যায় ওই কিশোরী। বাড়ির লোক খুঁজতে খুঁজতে পুকুরে গিয়ে ওই কিশোরীর জুতো জোড়া দেখে স্থানীয় দের ডেকে আনে। এরপর স্থানীয় রা ওই কিশোরী কে পুকুরের ভিতর থেকে উদ্ধার করে। উত্তরপাড়া হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে l এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এলো l পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পরেছে।
