Type Here to Get Search Results !

বলিউডের চাঁদনি-র মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে

 বিনোদন 


বলিউডের চাঁদনি-র মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে



  চাঁদনি মানে শ্রীদেবী। একসময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তারপরেই প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো তাঁর মৃত্যুর সংবাদ আসে আমাদের কাছে। বলিউডের চাঁদনি-র মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে টিনসেল টাউনে৷ ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে৷ শ্রীদেবীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। মৃ্ত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও শ্রী-র মৃত্যুর কারণ নিয়ে এখনও চর্চা থামেনি৷ ৫৪ বছরের অভিনেত্রীর অকালমৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারেননি ভক্তরা৷ বাথটবে স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে হাজারো অভিযোগ উঠেছিল স্বামী বনি কাপুরের দিকে৷ 


  সম্প্রতি শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী বনি কাপুর। তিনি জানান, শেষের দিকে নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন শ্রী। ছিপছিপে চেহারা ধরে রাখতে খাওয়াদাওয়া বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করতেন শ্রীদেবী। সে কারণেই তাঁর রক্তচাপ কম থাকত বেশির ভাগ সময়। এ ভাবেই ক্রমশ শরীর ভাঙছিল অভিনেত্রীর। পর্দায় নিজেকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে সব সময় ভাবিত ছিলেন শ্রীদেবী। সৌন্দর্য ধরে রাখতে তিনি যা করতেন, তার প্রভাব স্বাস্থ্যেও পড়েছিল। বনি বলেছেন, ''ও সব সময়ে চাইত, ওকে যেন পর্দায় দেখতে ভাল লাগে, ওর চেহারার গড়নও যেন ঠিক থাকে।'' এভাবেই এক সময় কিছুটা মানসিক রোগেও তিনি ভুগছিলেন। তারপরেই বাথরুমে দুর্ঘটনা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.