Type Here to Get Search Results !

দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর

 দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর 






দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত সিআইএসএফ কর্মী।ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ডোমদোহা ডাঙ্গা এলাকায়। নিহত ব্যক্তির নাম সুনীল পাসওয়ান(৪৫)।ঝাড়খণ্ডের মেহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা। জানা গেছে ওই সিআইএসএফ কর্মী নিজের কেনা জায়গায় দেখার জন্য এসেছিলেন।সেই সময়ই কেউ বা কারা তার মাথায় গুলি করে চম্পট দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বাইক,মাটিতে পড়ে থাকা রক্ত ও কিছু মদের বোতল উদ্ধার হয়। ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.