ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে কিং কোবরা সাপ উদ্ধার
গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে কিং কোবরা সাপ উদ্ধারের ঘটনা ঘটছে।শনিবার ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের বড়োদিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের চা বাগান থেকে একটি বিশালাকার কিং কোবরা সাপ উদ্ধার হলো। এদিন শ্রমিকরা কাজ করার সময় ওই কিং কোবরাটি দেখতে পান। এরপর খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াড ও সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় সর্পপ্রেমী দিবস রাই কিং কোবরাটি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন।এরপরেই আতঙ্ক মুক্ত হন শ্রমিকরা। কিং কোবরাটি লম্বায় প্রায় ১৫ ফিট হবে।এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
