Type Here to Get Search Results !

ভারতের সঙ্গে শান্তি আলোচনা করতে চান পাক প্রধানমন্ত্রী

 ভারতের সঙ্গে শান্তি আলোচনা করতে চান পাক প্রধানমন্ত্রী 



  কয়েকদিন যুদ্ধবিরতি চলার পরে এবার পাকিস্তানের মুখে শান্তির বার্তা। বৃহস্পতিবার কামরা বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান শান্তির পক্ষে। সেজন্য ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। কিন্তু একই সঙ্গে একটি ‘কূট’ শর্তও আরোপ করেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, শান্তি আলোচনা যদি শুরু করতে হয়, তাহলে কাশ্মীর নিয়েও আলোচনা করতে হবে।শরিফের এই ‘শান্তিবার্তা’ ভারত-পাকিস্তানের বর্তমান সম্পর্কের নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠেছে, যুদ্ধপ্ৰিয় পাকিস্তান হঠাৎ শান্তির পথে কেন?


  গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে চলা জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। এই হামলায় প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। হামলার দায়ও নেয় লস্কর ই তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই অবস্থায় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গিদের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়। সেনা ও আইএসআই লালন করছিল এই সন্ত্রাসের কারখানা। সেই ঘটনার পর পাকিস্তানের হামলা ও পালটা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। গত ১০ মে এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। বৃহস্পতিবারই দুই দেশের ডিজিএমও হটলাইনে কথা বলে আগামী ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতির বজায় রাখার সিদ্ধান্ত নেন। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপ্রতিষ্ঠা নিয়ে এ পর্যন্ত যা যা আলোচনা সবটাই হয়েছে সবটাই সামরিক স্তরে। অসামরিক স্তরে সেভাবে আলোচনা শুরুই হয়নি। এবার সেটাই শুরু করার প্রস্তাব দিলেন শাহবাজ শরিফ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.