নিজেকে চাপমুক্ত রাখতে নিয়মিত ধ্যান করুন
'শৈশব' শব্দের একটি আভ্যন্তরিন অর্থ হলো - যে অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবে না, বর্তমান যার আসল লক্ষ্য। প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে থাকে একটা শিশুমন। কিন্তু মানুষ যত বড়ো হয় ততই নানা চাপে সেই শিশুমন হারিয়ে যায়। আর মানুষ নিজেকে শপে দেয় সেই প্রবল চাপের কাছে। উপনিষদ বলছে সেই চাপের কাছে মাথা নত না করে নিয়মিত ধ্যান করুন। তাতে নিজের মনের কন্ট্রোল নিজের কাছেই চলে আসবে। সেই ধ্যান আপনার জীবনকে কীভাবে বদলে দিতে পারে, তা দেখুন -
১) অতিরিক্ত চিন্তা আপনার মনকে অপ্রয়োজনীয় চিন্তায় জর্জরিত করতে পারে। আর আপনি মানসিক চাপও বাড়তে পারে। অবিশ্বাস, সন্দেহ ,অনুশোচনা এবং বিকৃত বাস্তবতা, এইসব ঘিরে তাকে সর্বদা। এগুলি কোনটাই শান্তিপূর্ণ বা সুখী জীবনযাপনের সহায়ক নয়। তবে ধ্যান আপনাকে সচেতন করে তুলতে সাহায্য করে। আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তাগুলি সীমাবদ্ধ এবং সংকীর্ণ।
২) জীবনে বিশৃঙ্খলার জন্য দোষারোপ করতেই আগ্রহী থাকি বেশি। অন্য কারও দিকে আঙুল তুললেই সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবাটা ভুল। ধ্যান আপনাকে এক্ষেত্রে সহায়তা করতে পারে। অন্যের ভুল খোঁজা এবং দোষ আরোপের্ মতো নেতিবাচক বৈশিষ্ট্যগুলি কাটিয়ে উঠতে পারবেন ।
৩) অতিরিক্ত চিন্তা উদ্বিগ্ন হওয়ার জন্য একটি লক্ষণমাত্র। অস্থিরতার গভীরে গিয়ে সরাসরি এর মোকাবেলা করুন। ধ্যান আপনার মনকে সংহত করতে সহায়তা করবে। আপনার মন সহজভাবে কাজ করবে এবং আপনি দক্ষতার সঙ্গে সংগঠন করতে।
৪) অত্যাধিক চিন্তা আপনার আসক্তির অভিব্যক্তি। আপনি আসক্ত রয়েছেন নিজের কথায়, কাজে, ধারণায় এবং চিন্তায়। ধ্যান আপনাকে অত্যাধিক চিন্তা ও আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করে।
স্বামীজী বলেছেন, নিজের বাড়িতে এমন একটা ঘর করুন যেখানে বাইরের কোলাহল পৌঁছাবে না। আর প্রতিদিন কিছু সময় আপনি সেখানে ধ্যান করে নিজের আত্মাকে নিজের নিয়ন্ত্রনে আনুন।
