বালুরঘাটে "বালুরঘাট – মালদা এক্সপ্রেস” রেস্তোরাঁ মানুষের দৃষ্টি কেড়েছে
নানা জায়গায় নানা অভিনবত্বের ছোঁয়া বিভিন্ন খাবার হোটেলে। কিন্তু এবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বালুরঘাটের এক রেস্তোরাঁ। বালুরঘাটের রেল মানচিত্রে ব্যাপক উন্নয়ন ও তাঁকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনাকে সামনে রেখে এবার রেস্তোরাঁতেও রেল থিম। রেস্তোরাঁর ভিতরে ঢুকলেই চমক লাগে। টেবিলে নাম্বার নয়, দেওয়া হয়েছে স্টেশনের নাম। আর এতেই নতুনত্বের চমক পাচ্ছেন বালুরঘাটবাসী। রেস্তোরাঁয় ওয়েটারদের দ্বারা নয়, বরং টয় ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশনের এমনই একটি অনন্য ধারণা নিয়ে এসেছে।
বালুরঘাটের রোবট রেস্তোরাঁ তাদের খাবার পরিবেশনের জন্য ট্রেন চালু করেছে। “বালুরঘাট – মালদা এক্সপ্রেস” নামক এই ট্রেন-থিমযুক্ত রেস্তোরাঁয় খাবার পরিবেশনের জন্য ডাইনিং টেবিলের পাশ দিয়ে যেতে দেখা যায়। এই ট্রেন কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই রান্নাঘর থেকে সরাসরি খাবার পরিবেশনের টেবিলে পৌঁছায়। এই উদ্যোগটি জেলার বাসিন্দাদের দ্বারা সমাদৃত হচ্ছে কারণ এটি এখন পর্যন্ত শহর জুড়ে অনেক লোককে আকৃষ্ট করেছে ইতিমধ্যেই।
