Type Here to Get Search Results !

বারাসাতে একটা কলাগাছে প্রায় ৫০টা মোচা - প্রকৃতির আশ্চর্য সৃষ্টি

 উঃ ২৪ পরগনা 


বারাসাতে একটা কলাগাছে প্রায় ৫০টা মোচা - প্রকৃতির আশ্চর্য সৃষ্টি 



  প্রকৃতির মধ্যেই আছে নিয়মের বিরোধিতা করার প্রবনতা। সাধারণভাবে একটা কলাগাছে একটাই মোচা হয়, কিন্তু বারাসাতের জাগুলিয়ায় দেখা গেল আশ্চর্য ঘটনা। বিরল এই গাছ দেখতেই এখন প্রতিদিন ভিড় জমছে শয়ে শয়ে মানুষের। অদ্ভুত এই দৃশ্যের সাক্ষী থাকতে চাইছেন সকলেই। জানা গিয়েছে, বারাসতের বড়া এলাকার একটি কলা গাছে প্রকৃতির নিয়মের বিপরীতে গিয়ে একটি গাছেই দেখা মিলছে প্রায় চল্লিশের অধিক মোচার! বিরল এই ঘটনার কথা জানাজানি হতেই সকাল-বিকেল বহু মানুষ দেখতে আসছেন এমনকি মোবাইল ফোনে বন্দি করছেন সেই দৃশ্য। 


  সাধারণত একটি কলা গাছে একটি মাত্রই ফুল অর্থাৎ মোচা ধারণ করে। আর তার থেকেই একাধিক ফল হয়। তবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া এলাকার এই কলাগাছে প্রায় ৪০ থেকে ৫০টি মোচার দেখা মিলছে। এলাকার মানুষজন বলছেন এমন ঘটনা আগে দেখেননি কেউ। আর তাই এই বিরল কলাগাছ দেখতে কৌতুহলী মানুষদের ভিড় বড়া এলাকায়। বিষয়টি নিয়ে কৃষি বিশেষজ্ঞ কুসুম কমল মজুমদার জানান, গাছের সেল ডিভিশন হয় সাইটোকাইনিন ও জিব্বা রেলিনের জন্য। যেটা ওদের রিপ্রোডাক্টিভ সেল, সেই সেলটির যদি মাল্টিবল ডিভিশণ হয়ে যায় কখনও কখনও হরমোনাল এফেক্টে তাহলে এই ধরনের বহু ফলন দেখা যেতে পারে। হরমোনাল ইনব্যালেন্স এর কারনে এই দৃশ্য বলেই মনে করেন তিনি, যা ব্যতিক্রমী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.