Type Here to Get Search Results !

বিয়ে করে সর্বস্ব হারালো রাম প্রতাপ যাদব

 বিয়ে করে সর্বস্ব হারালো রাম প্রতাপ যাদব



  বিয়ে নিয়ে মানুষের অনেক স্বপ্ন থাকে। ভাল জীবনসঙ্গী পাওয়াও ভাগ্যের ব্যাপার যার সঙ্গে পুরো জীবনটা কাটানো যাবে। সারাজীবনের জমা অর্থ সঞ্চয় করে তিলে তিলে যে স্বপ্নকে গড়ে তোলা হয়, তা যদি ভেঙে যায়, তাহলেই হয় সবথেকে বড় বিপদটা। এক লহমায় যেন সবটা শেষ হয়ে যায়। এবার সামনে এল তেমনই এক ঘটনা। ঘটনা উনচাটিলা এলাকার। এখানকার বাসিন্দা রাম প্রতাপ যাদবের দুই মাস আগে বিয়ে হয় মহারাজগঞ্জের গ্রামের এক মেয়ের সঙ্গে। ভালই চলছিল সব। কিন্তু মেয়েটি বিয়ের পরেই আচমকা একদিন তার বাপের বাড়ি চলে যায়।


  তারপর আর কখনও শ্বশুরবাড়িতে আসেনি। পরে জানা গেল ভয়ঙ্কর সত্যি। স্ত্রী বাপের বাড়ি যাওয়ার পরের দিন, ১১ মে সকালে ঘুম থেকে ওঠার পরেই বর চিৎকার করে ওঠে। দেখেন, স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ। সঙ্গে নেই বিপুল অঙ্কের টাকা। তারপরেই খবর দেওয়া হয় থানায়। পুরো ঘটনার তদন্ত চলছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.