Type Here to Get Search Results !

ছত্তীসগঢ়ে যৌথবাহিনী অভিযানে ২৬ মাওবাদী গেরিলার মৃত্যু

 ছত্তীসগঢ়ে যৌথবাহিনী অভিযানে ২৬ মাওবাদী গেরিলার মৃত্যু 



  এই মুহূর্তে ভারত দেশের বাইরে ও ভিতরে শত্রু নিকেশ করতে সমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ছত্তীসগঢ়ের বস্তারে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৬ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে বলেই জানা গিয়েছে। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিগত ১৮ দিন ধরেই ছত্তীসগঢ়ের বিজাপুর ও তেলঙ্গানার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছিল। এই অভিযানের নাম 'অপারেশন সংকল্প' রাখা হয়েছে। সেই অভিযানেই বুধবার যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদী মৃত্যু হয়েছে।


  কয়েকদিন ধরেই গোপন সূত্রে খবর ছিল ওই অঞ্চলে প্রায় ৫০০ মাওবাদী লুকিয়ে আছে। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ কর্মীদের নিয়ে গঠিত হয় বিরাট বাহিনী। বস্তারের দুর্গম এলাকায় কয়েকজন মাওবাদী শীর্ষনেতাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর। তাদের ধরতে ২৪ হাজার আধা সেনা ও পুলিশের বিরাট বাহিনী নামানো হয়েছে। রয়েছে সিআরপিএফের কোবরা কম্যান্ডো, রিজার্ভ গার্ড, মহারাষ্ট্র, তেলঙ্গানার পুলিশও। তারপরেই সাফল্য আসে সেনাবাহিনীর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.