Type Here to Get Search Results !

ফোর কিলো' আম দেখতে ভিড় বাড়ছে বর্ধমানের এক নার্সারিতে

 অফবিট 


'ফোর কিলো' আম দেখতে ভিড় বাড়ছে বর্ধমানের এক নার্সারিতে 



  না, প্রত্যেকটা আম চার কেজি হবে, এমন কোনো কথা নেই। তবে এই প্রজাতির আমের ওজন সর্বাধিক ৪ কেজি পর্যন্ত হতে পারে। এখন গাছে ঝুলে রয়েছে ওই বিশাল জিনিসটা কী ? দূর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে ৷ সামনে গিয়ে দেখা গেল একটি বিশালাকার আম ৷ এই আমটিকে দূর থেকে একঝলক দেখলে মনে হবে একটা ছোট সাইজের ‘ডাব’। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ‘উপবন’ নামে একটি নার্সারি রয়েছে। সেই নার্সারিতেই বর্তমানে রয়েছে এই নাম। যার নাম ‘ফোর কিলো’। নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই আমটির নামই হল ‘ফোর কিলো’ (Four Kilo)। অর্থাৎ এক একটা আমের ওজন হতে পারে চার কেজি পর্যন্ত !


  এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, ‘‘ফলন পরিমাণে কম হয়, তবে আমরা খেয়ে দেখেছি স্বাদ বেশ ভাল। এখন যেটা ধরে আছে সেটারই ওজন প্রায় এক থেকে দেড় কেজি। তবে চার কিলো হবে কিনা জানি না।” ফোর কিলো’ ছাড়াও এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রয়েছে। এক একটা গাছে ধরে রয়েছে বিভিন্ন ধরনের আম। তবে এই চার কেজি আম এখন নজর কাড়ছে অনেকেরই। নার্সারিতে গাছ কিনতে এসে অবাকও হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ আবার এই আমের সঙ্গে ছবিও তুলছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.