আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গে রীতিমত তাপপ্রবাহ চলেছে। তারমধ্যে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় গরমজানিত অস্বস্তি রয়ে গেছে।
রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র। সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি একাধিক জেলায়। তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম ও অস্বস্তি বহাল থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়ায়। ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১২ ও ১৩ মে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।
বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বুধে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও সতর্কতা জারি নেই। বাড়ন্ত তাপমাত্রার মধ্যেও বৃষ্টির জেরে গরম ও অস্বস্তি কিছুটা কমতে পারে বলে অনুমান।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে নীচের তিন জেলায়। আগামী সপ্তাহের মধ্যে আরও ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিরও সম্ভাবনাও থাকবে একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।
