Type Here to Get Search Results !

মক ড্রিলের জন্য নিজের বিয়ে পিছিয়ে দিলেন বিহারের যুবক

 অফবিট 


মক ড্রিলের জন্য নিজের বিয়ে পিছিয়ে দিলেন বিহারের যুবক 



  দেশ প্রেমের এটাও একটা নিদর্শন। দেশকে ভালোবেসে নিজের বিয়ে পিছিয়ে দিলেন বিহারের যুবক সুশান্ত। জানা গিয়েছে, বিয়ে পিছিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলায়। পাত্রের নাম সুশান্ত কুশওয়াহা। বুধবার তাঁর বিয়ে ছিল। বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে বরযাত্রী নিয়ে যাবেন সন্ধে ৬টার সময়ে, এমনটাই পরিকল্পনা ছিল সুশান্তের। কিন্তু তার মধ্যেই জানা যায়, ৭মে অর্থাৎ বুধবার দেশজুড়ে মক ড্রিল হবে। যুদ্ধের সময়ে আত্মরক্ষার পাঠ দেওয়া হবে আমজনতাকে। সুশান্ত সিদ্ধান্ত নেন বিয়ে পরে হবে, তিনি মক ড্রিলে অংশ নেবেন। 


  মক ড্রিল শেষ করে রাত আটটার সময়ে বরযাত্রীকে সঙ্গে নিয়ে বিয়ে করতে যান সুশান্ত। তাঁর স্পষ্ট কথা, “আমার বিয়ে নিয়ে আমি খুবই খুশি। তবে সেই সঙ্গে খুশি ভারতীয় সেনার সাফল্যে। পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। তারপর মক ড্রিলে অংশ নেওয়াটা আমার কাছে খুব গর্বের।” সুশান্তের মতে, অনেক সময়েই সেনাকর্মীদের বিয়ে ফেলে রেখেই যুদ্ধে যেতে হয়। তাহলে মক ড্রিলের জন্য বিয়ের সময় কিছুটা পিছনো যাবে না কেন? দেশকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.