Type Here to Get Search Results !

অনলাইন বেটিংয়ের অভিযোগে ২ যুবক গ্রেফতার

 অনলাইন বেটিংয়ের অভিযোগে ২ যুবক গ্রেফতার 





অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ যুবককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল। অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ দেবনাথ নামের দু জনকে গ্রেপ্তার করে। ধৃত বাবন সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপনগর এলাকায় বসবাস করেন। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ।কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ। আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে করে পুলিশ। অনলাইন গেম রুখতে আগামী দিনও অভিযান চলবে বলে এ প্রসঙ্গে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.