Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



  গতকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সেই বৃষ্টি আজকেও জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


  শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। কতদিন চলবে এই দুর্যোগ? জানুন সম্পূর্ণ আপডেট। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা রাজ্যেই। দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে আরও বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া। আজ দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আপাতত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। 


  অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ দুর্যোগপূর্ন আবহাওয়া থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর দিনাজপুর, দার্জিলিং থেকে মালদা-সহ সব জেলাতেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.