Type Here to Get Search Results !

ট্রাম্প চায় না ভারতে কারখানা খুলুক অ্যাপেল

 আন্তর্জাতিক 


ট্রাম্প চায় না ভারতে কারখানা খুলুক অ্যাপেল



   এই মুহূর্তে ভারতের প্রতি কিছুটা বিরূপ ডোনাল্ড ট্রাম্প। বরং তার সঙ্গে সক্ষতা বাড়ছে চিনের। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের আগ্রগতিতে কিছুটা ক্ষুন্ন ট্রাম্প। বন্ধু’ ভারতে উৎপাদন করবে না অ্যাপেল। এমনটাই চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, দোহায় অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। সেখানেই নাকি মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, চিনে যতখুশি পণ্য উৎপাদন করুন অ্যাপেল। কিন্তু ভারতে করা যাবে না। ট্রাম্পের কথায়, ভারত নিজেদের দিকটা নিজেরা দেখে নেবে। বছরখানেক আগে শোনা গিয়েছিল, ভারতে নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে চাইছে অ্যাপেল। সেই জন্যই ভারতীয়দের নিয়োগ করার কথা ভাবছে সংস্থার কর্তৃপক্ষ। 


  প্রাথমিকভাবে অনুমান, আগামী তিন বছরে অন্তত ৫ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে তারা। শুধু তাই নয়, ভারতেই নিজেদের পণ্য উৎপাদনে আগ্রহী মার্কিন সংস্থাটি। আগামী ৪-৫ বছরে অন্তত ৩ লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। কারণ ভারতে অ্যাপেলের চাহিদা লাফিয়ে বাড়ছে। ২০২৩ সালে এদেশ থেকে অ্যাপেল পণ্যের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু টিম কুকের সেই পরিকল্পনায় বাধ সেধেছেন ট্রম্প। অ্যাপেল সিইওর সঙ্গে বৈঠকের সময়ে তিনি স্পষ্ট বলেন, “তুমি আমার বন্ধু। তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারতজুড়ে উৎপাদন করতে চাইছ। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো। কিন্তু ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.