Type Here to Get Search Results !

চোখ কান খোলা রেখে কাজ করতে হবে - পুলিশের উদ্দেশ্যে মমতার বার্তা

 চোখ কান খোলা রেখে কাজ করতে হবে - পুলিশের উদ্দেশ্যে মমতার বার্তা 



   কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে কিছু জঙ্গি প্রবেশ করে থাকতে পারে। সেই প্রেক্ষিতে টেনেই মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসকে আরও সাবধান হওয়ার নির্দেশ দেন। তাঁর স্পষ্ট নির্দেশ, ‘‘আমি পুলিশকে বলব কোনও জঙ্গি যেন না ঢোকে।’’ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অথোরাইজেশন ছাড়া কাউকে কোনও তথ্য দেওয়া যাবে না। মমতা বলেন, ‘‘এইরকম অনেকে ধরা পড়ছে। ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদ থেকে ধরা পরছে। চোখ, কান খোলা রেখে কাজ করতে হবে।’’ 


  উত্তরকন্যায় বুধবার মোট ৮টি জেলার পুলিশকর্তা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘তিনটে জেলা এখানে আছে। পাঁচটি জেলা ভার্চুয়াল আছে। আজকের মিটিংটা সাইক্লোন প্রোন এরিয়া, ঝড়, বৃষ্টি, চিকেনস নেক এই সব বিবেচনা করে আজকের আলোচনা।’’ এদিন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয় নিয়ন্ত্রণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন মমতা৷ বলেন, ‘‘কোনও অশান্তিতে সব থেকে ভোগে সাধারণ মানুষ। প্রশাসনিক দায়িত্ব সব কিছু ভালভাবে করার জন্য কাঁধে কাঁধ রেখে সমন্বয় রেখে চলতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যাপারে সচেতন রাখুন। যাতে কোনও উত্তেজনার পরিবেশ তৈরি করতে না পারে।’’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.